
নোয়াখালীর সোনাইমুড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ট্রান্সফরমার চুরি ও একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালুয়াই গ্রামসংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত কামাল হোসেন জেলার সদর উপজেলার চন্দ্রপুর এলাকার ভুলুয়া কলোনির এমাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত আড়াইটা থেকে ৩টার দিকে একদল চোর কালুয়াই গ্রামের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসংলগ্ন বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে আসে। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে একজন খুঁটিতে উঠে এবং একটি ট্রান্সফরমার খুলে নেয়। এ সময় আরও দুটি ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় কামাল।
পরে আজ ভোরে স্থানীয়রা সড়কের ওপর কামাল হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, কামালের মৃত্যুর পর চোর দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পল্লী বিদ্যুৎ সোনাইমুড়ী আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম.) আবু সালেহ বলেন, ‘চোর দল কালুয়াই গ্রামের বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে আসে। তারা ওই খুঁটি থেকে একটি ট্রান্সফরমার নিয়ে গেছে এবং একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করেছে। এ ঘটনায় আমরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চোরদের ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে