
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও সাত রোহিঙ্গা।
আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
নিহতরা হলেন রোহিঙ্গা যুবক মো. ইলিয়াছ, মো. ইছহাক ও ফিরোজ খান।
এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল জানান, উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারের জের ধরে বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাতনামা রোহিঙ্গা প্রবেশ করে। এ সময় পাহারারত রোহিঙ্গা ও এপিবিএন সদস্যরা বাধা দিলে তাদের ওপর পাল্টা হামলা করা হয়। একপর্যায়ে তারা কুপিয়ে ও গুলি করে তিন রোহিঙ্গাকে হত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে সক্রিয় মিয়ানমারের বিদ্রোহী সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, রোববার দিবাগত রাতে র্যাব অভিযান চালিয়ে ওই ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের গ্রেপ্তারের পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে