
সারা দেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করানোর হিড়িক পড়েছে, তখন উল্টো ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। জোর করে কর্মবিরতিতে যাওয়ায় বাধ্য করা প্রধান শিক্ষকে ফিরিয়ে এনে চেয়ারে বসিয়েছে শিক্ষার্থীরা।
আজ রোববার নাউরী আহাম্মদিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলামকে সম্মানের সঙ্গে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেন। ওই সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পা ধরে ক্ষমা চায় এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে।
গত ২৪ আগস্ট শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জোর করে কর্মবিরতিতে যাওয়ার স্বাক্ষর নিয়েছিল একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।
এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। কর্মবিরতিতে বাধ্য করানোর খবর শুনে ক্ষোভ জানান ছাত্র-জনতা।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩১ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে