
চট্টগ্রামে দিনদুপুরে কৌশলে রিকশা থামিয়ে ছুরির ভয় দেখিয়ে যাত্রীর টাকা-পয়সা কেড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে অস্ত্র, মাদকসহ ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। আজ রোববার ভোরে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা-পুলিশ। গ্রেপ্তার শাকিল আহম্মদ ওরফে সাজু (৪৮) নগরের হামজারবাগ এলাকার মৃত হাজি শাহ আলমের ছেলে।
এর আগে গতকাল শনিবার নগরের ষোলোশহর-দুই নম্বর গেট এলাকার সড়কে এক মাঝবয়সী রিকশাযাত্রীকে থামিয়ে অভিনব কায়দায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের এই ঘটনাটি ধরা পড়ে যায় চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিক মিয়া আলতাফর ক্যামেরায়। পরে তিনি তাঁর ফেসবুকে রিল আকারে ওই ভিডিও পোস্ট দিলে তা ভাইরাল হয়। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর হন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তিনি রিকশা থামিয়ে ছিনতাইয়ের ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। একই ঘটনায় জড়িত পলাতক আরও এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
আজ এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা করেছেন। মামলার এজাহারে ছুরির ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী।
পুলিশ জানায়, একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলমগীর (৪৫) হোসেন নামে আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধেও অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধসহ নানা অভিযোগে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিকশার দুই পাশে দাঁড়ানো দুজন। এদের মধ্যে একজন শার্টের ভেতর কোমরে হাত দিয়ে রেখেছে। এ সময় ওই যাত্রী পকেট থেকে টাকা বের করে একজনের হাতে তুলে দিচ্ছেন। ঘটনাটি দূর থেকে দেখে মনে হবে ছিনতাইকারীরা রিকশাযাত্রীর পরিচিত কেউ।
ঘটনার ভিডিও ধারণকারী মিয়া আলতাফ বলেন, ‘যখন ঘটনাটির ভিডিও ধারণ করছিলাম তখন একজন তাঁকে ধমকের সুরে বলেন, “আমরা এলাকার মুরুব্বির সঙ্গে কথা বলতেছি, আপনি ছবি তুলতেছেন কেন?” পরে আমি রিকশায় থাকা ওই মুরব্বিকে জিজ্ঞেস করলাম তাঁর পরিচিত কি না। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীদের একজন আমাকে বলল, “আপনার এত দরকার কী? যান তো।” পরে যখন আমি তাকে কথা বলতে ডাকি তখন তারা দৌড়ে পালিয়ে যায়।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে