
কুমিল্লার তিতাস উপজেলায় প্রেমের ঘটনার জেরে কলেজশিক্ষার্থীকে খুনের ঘটনায় আটক ৮ দাখিল পরীক্ষার্থীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত কলেজশিক্ষার্থী সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার মামলাটি দায়ের করেন।
আজ শুক্রবার সকাল ১১টায় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এক প্রেস ব্রিফিংয়ে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি সুধীন চন্দ্র দাস বলেন, নিহত সিয়ামের চাচাতো বোনের সঙ্গে মেঘনা উপজেলার ব্রাহ্মনচর নয়াগাঁও সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী নাজমুল হাসানের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনার জেরে দীর্ঘদিন ধরে নিহত সিয়ামের সঙ্গে নাজমুলের বাগ্বিতণ্ডা হয়ে আসছিল। এরই জেরে গতকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষে দাখিল পরীক্ষার্থী নাজমুলসহ তাঁর সহপাঠীরা সংঘবদ্ধ হয়ে সিয়ামের ওপর আক্রমণ করে এবং একপর্যায়ে ছুরিকাঘাতে খুন করে।
ওসি সুধীন চন্দ্র দাস জানান, আটক আটজনকে আজ কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার আসামি হলেন-নাজমুল হাসান (১৯), ওমর ফারুক (১৯), জুনায়েদ হোসেন শুভ (১৯), সাকিব হাসান (১৯), সায়মুন মিয়া (১৮), মাসুম বিল্লা (১৯), জুনায়েদ ইসলাম সৌরভ (১৮) ও মুকুল আহম্মেদ (১৮)।
মামলার বাদী নিহত সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের তাৎক্ষণিক তিতাস থানা-পুলিশ গ্রেপ্তার করায় তাঁদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ছেলে হত্যার বিচার চাই।’
গ্রেপ্তার মুকুল আহম্মেদের বড় ভাই হাসিব বলেন, ‘আমার ভাই নির্দোষ বলে আমাকে জানিয়েছে।’
গ্রেপ্তার মাসুম বিল্লার বাবা আওলাদ হোসেন বলেন, ‘আমার ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না।। সন্দেহমূলকভাবে আমার ছেলেকে আসামি করা হয়েছে। আমি এই মামলার সঠিক তদন্তের দাবি করছি।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা গেটের সামনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র থেকে আটজন দাখিল পরীক্ষার্থী বের হয়ে সিয়ামের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা সিয়ামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রাশেদা আক্তার নামে এক নারী ও স্থানীয় এক সাংবাদিক আহত সিয়ামকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে