কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের গোমতী নদীর পাড়ের তিন গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পানির চাপে এই গ্রামগুলো প্লাবিত হয়েছে বলে জানান স্থানীয়রা।
আজ বুধবার দুপুর সরেজমিনে দেখা যায়, কলাকান্দি ইউনিয়নের আফজলেরকান্দি, উত্তর মানিকনগর ও দক্ষিণ মানিকনগর গ্রাম উজান থেকে নেমে আসা পানিতে তলিয়েছ, প্রতিটি বাড়ির উঠানে হাঁটু পানি। এ ছাড়াও সদ্য রোপণকৃত আমন ধান, মাছের ঘের তলিয়ে গেছে। অন্যদিকে গ্রামীণ সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার প্লাবিত গ্রাম গুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
দক্ষিণ মানিকনগর গ্রামের বাসিন্দা মৃত ফজলুল হক মোল্লার স্ত্রী হামিদা খাতুন (৭০) বলেন, ‘এক রাতের মধ্যেই বাড়িতে উঠে গেছে। এখন আমরা পানিবন্দী, আল্লায় যদি আমাদের রক্ষা করে।’
একই গ্রামের হালিমা বেগম বলেন, ‘তিন দিন আমি দুই কানি খেতে মালারি ধান লাগাইছি। গতকাল রাতে সব ডুবে গেছে।’
কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার বলেন, ‘হঠাৎ করেই গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় আমার ইউনিয়নের ৩-৪টি গ্রামের রাস্তাঘাট ও ফসিল জমিসহ ঘর-বাড়ি তলিয়ে গেছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই সমস্যার মধ্যে রয়েছে। আমি গতকাল রাতেই প্লাবিত এলাকা পরিদর্শন করেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। আজ বুধবার স্যার এসে পরিদর্শন করে গেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) এটিএম মোর্শেদ বলেন, বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁদের সহযোগিতার ব্যবস্থা নিচ্ছি। এ ছাড়াও যে সকল রাস্তাঘাট ভাঙন দেখা দিয়েছে, তা দ্রুত মেরামত করার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে