
অসদাচরণ ও সনদ বিধিমালা অমান্য করার দায়ে কক্সবাজারের চকরিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসের ১০ জন দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়েছে।
সনদ বাতিল হওয়া লেখকেরা হলেন শওকত উসমান, এম জসীম উদ্দিন, মৌ. জাকের উল্লাহ, মামুনুর রশিদ, মুজিবুল হক, আবদুল হামিদ, ফজলেহ উদ্দিন, বোরহান উদ্দিন, মো. আমিনুর রহমান ও আহমদ আলী।
আদেশে আরও বলা হয়, সনদ বাতিল করা দলিল লেখকদের অফিস এলাকায় প্রবেশাধিকার নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এ ছাড়া সনদ বাতিলকৃত দলিল লেখকদের কাছ থেকে মুসাবিদা (পাণ্ডুলিপি) না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে চকরিয়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘কক্সবাজার জেলা রেজিস্ট্রারের নির্দেশে চকরিয়া সাব-রেজিস্ট্রার অফিসের ১০ জন দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে