
রাঙামাটির কাপ্তাইয়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট চলছে। আজ রোববার সকাল ৬টা থেকে কাপ্তাই-লিচুবাগান ও কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্ধ রয়েছে অটোরিকশা চলাচল।
এদিকে ধর্মঘটের কারণে উভয় সড়কে অটোরিকশার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটেই গন্তব্যে রওনা হন।
কাপ্তাই সিএনজি সমিতির সদস্য মো. মামুন ও মো. ফারুককে আসামবস্তী সড়কে সন্ত্রাসীরা আহত করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়। রাঙামাটি জেলা সিএনজি অটোচালক সমিতির নির্দেশনায় ধর্মঘট পালিত হচ্ছে বলে জানান কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম।
যাত্রী মো. ইমরান, সেকান্দর, উসাইনু মারমা জানান, কোনো রকম ঘোষণা ছাড়া সিএনজি অটোচালকেরা ধর্মঘট ডাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
এদিকে রোববার সকাল ৯টায় কাপ্তাই রেশমবাগান পুলিশ চেকপোস্টে গিয়ে দেখা গেছে, কেপিএম সিএনজি অটোচালক সমিতির সদস্যরা অবস্থান নিয়ে অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছেন।
অন্যদিকে রোববার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি মূল সড়কে গিয়ে দেখা গেছে, এখানেও অটোরিকশাচালকেরা রাস্তায় অবস্থান নিয়েছেন। তাঁরা অটোরিকশা চলতে দিচ্ছেন না।
বড়ইছড়ি সিএনজি অটোচালক সমিতির সভাপতি আমির হোসেন ও সিএনজি অটোচালক বাবলু মল্লিক বলেন, ‘আসামবস্তী সড়কসহ রাঙামাটিতে আমাদের সদস্যদের পাহাড়ি সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করেছে। এর বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে