কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. ইদ্রিস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। রোববার ভোররাতে সদর ইউপি ছোট হাবিরপাড়া নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক হওয়া ইদ্রিস নাজির পাড়া এলাকার মৃত আজিজুর রহমান প্রকাশ আজিরানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়া আসামির বসত বাড়ি থেকে ক্রিস্টাল মেথ আইস বিক্রির উদ্দেশ্য মজুত রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানা-পুলিশের এস আই নকিবুল্লাহর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বাঁলিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে