ফেনী জেলা কারাগারের সবকিছু আকস্মিক বন্যায় তলিয়ে গেছে। বিপর্যস্ত কারাগারে দেখা দিয়েছে খাদ্য সংকটসহ মানবিক বিপর্যয়। গতকাল থেকে নেই কোনো খাবারের ব্যবস্থা। এমন মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দীকে খাদ্যসহায়তা দিচ্ছে বিজিবি।
আজ শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বন্যার পানিতে ফেনী জেলা কারাগারের রান্নাঘরসহ সবকিছু তলিয়ে গেছে। গতকাল দুপুর থেকে কোনো খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে বিজিবির উদ্যোগে গতকাল রাত থেকে কারাগারের স্টাফসহ ৪০০ জন কারাবন্দীকে রান্না করা খাবারসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, যতদিন পর্যন্ত এ বিপর্যয় না কাটে ততদিন পর্যন্ত ফেনী কারাগারে বিজিবির এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে