
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাহামার এক নাগরিকের কাছ থেকে পাওয়া মাদকসদৃশ বস্তু কোকেন বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৩ কেজি ৯৮০ গ্রাম ওজনের এই কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল স্টাটিয়া শান্টে রোলি (৫৪) নামের ওই নারীকে আটক করে। তাঁর ব্যাগে থাকা একটি ইউপিএস মেশিনের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় সেই কোকেন পাওয়া যায়।
ওই নারীর হেফাজত থেকে জব্দ বস্তু কোকেন কিনা, তা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থলে যায়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আলিফ রহমান নির্ভুল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের সিনিয়র কেমিস্টের মাধ্যমে পরীক্ষা করে জব্দ বস্তু কোকেন বলে নিশ্চিত হওয়া যায়। পরে আটক কোকেনসহ তাঁকে এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়।
বিমানবন্দর কাস্টমসের ওই কর্মকর্তা বলেন, এর আগে গত ১৩ জুলাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন স্টালিয়া। তবে সেদিন তাঁর লাগেজ পৌঁছায়নি। আ সোমবার তিনি তাঁর লাগেজটি নিতে যান। পরে বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা তাঁকে আটক করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরে কাস্টমস কর্মকর্তারা স্ক্যানিং মেশিনে তাঁর লাগেজ একাধিকবার পরীক্ষা করে। স্ক্যানিংয়ে সন্দেহ হওয়ায় তাঁর লাগেজ খুলে একটি ইউপিএসের ভেতর তামার তার মোড়ানো অবস্থায় মাদকসদৃশ একটি প্যাকেট পাওয়া যায়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে