
চট্টগ্রামের ফটিকছড়িতে মো. ফোরকান (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের বাইন্যাঘাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার। তিনি বলেন, দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত ফোরকান ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের আবুল কাশেমের পালিত ছেলে।
ফোরকানের ভাই মো. ওসমান মিয়া বলেন, ‘আমার ভাই নও মুসলিম। তাঁর আগের বাড়ি উপজেলার কর্ণফুলী চা-বাগান এলাকায়। অনেক দিন থেকে তিনি বিদেশে যাওয়া নিয়ে চিন্তিত ছিলেন। এ কারণে হতাশায় ভুগছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
লেলাং ইউনিয়নের ইউপি সদস্য চিত্ত রঞ্জন নাথ বলেন, ‘ফোরকান (শিমুল দাস) মূলত ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা-বাগান এলাকার মৃত নীল কান্ত ও অন্ন বালার সন্তান। ধর্মান্তরিত হয়ে পরিবার ছেড়ে উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামে বসবাস করতেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে