চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে মিল্লাদ হোসেন (৩১) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিল্লাদ হোসেন ওই গ্রামের বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যান মিল্লাদ হোসেন। এ সময় বজ্রপাত হলে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় মিল্লাদ হোসেনকে পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিল্লাদ হোসেনের বাবা মোস্তফা কামাল বলেন, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মিল্লাদ বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যায়। কিছুক্ষণ পরে আমি জমিতে গিয়ে দেখি মিল্লাদ জমিতে পড়ে আছে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিল্লাদকে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে