ফেনীতে এক হাজার ২৩০ লিটার চোরাই ডিজেলসহ ৪ জনকে আটক করেছে র্যাব। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় অভিযান চালিয়ে চোরাই ডিজেল বেচাকেনার সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আহাম্মদ আলী (৩৫), মো. খুরশিদ আলম (৩৮), মো. খুরশিদ আলম (৭০ ও নিজাম উদ্দিন (৬৫)।
র্যাবের ফেনী ক্যাম্প সূত্র জানা গেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুর এলাকায় চোরাই ডিজেল বেচাকেনা চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সাইজের ১২টি তেলের গ্যালন ও ৪টি ড্রামে ১ হাজার ২৩০ লিটার চোরাই ডিজেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।’
র্যাবের ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বলেন, ‘গ্রেপ্তার আসামি ও জব্দ করা মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে