
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ৩ নম্বর ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার ভাটারা থানা পুলিশসহ স্থানীয় জনতা তাঁকে আটক করে। বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন কারাগারে গ্রেপ্তার রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলায় রাজ্জাকের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
তিনি আরও জানান, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও চট্টগ্রামের সন্দ্বীপ থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে।

গত ২৭ আগস্ট রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে একদল দুর্বৃত্ত কুপিয়ে জখম করে। পরে বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থান ৩০ আগস্ট দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে ইসমাইল বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এই মামলা করেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে