নোয়াখালীর হাতিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে মারধরের ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন সুখচর আজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আবুল কালাম (৭০)। তিনি নতুন সুখচর আজিমনগর গ্রামের বাসিন্দা।
নিহতের সন্তান রাশেদ উদ্দিন ও মামাতো ভাই আলতাফ জানান, কামাল মোল্লা স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল কালামের থেকে বর্গা নেওয়া জমি দীর্ঘ দিন ধরে চাষ করে আসছেন। আজ সকালে ওই জমিতে ধান রোপণের জন্য গেলে প্রতিপক্ষ প্রতিবেশী ফাহিম, রহমান, বাবর, আনোয়ার, কমলা, নাজমা, মনোয়ারা, ও সুফিয়াসহ কয়েকজন তাঁর ঘর ভাঙচুর করে দখল করে। খবর পেয়ে কামাল মোল্লা বাড়িতে গেলে তাঁরা রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন। পরে আলতাফসহ অন্যান্যরা গুরুতর আহত অবস্থায় কামাল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে