ঘর থেকে বের হওয়ার আগে স্বামী বদিউল আলম প্রকাশ সোহাগ (৩৮) নতুন লুঙ্গি পরতে চায়। এতে স্ত্রী রিনা আক্তার (৩৩) বাধা দেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় সোহাগ।
আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহামদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে রিনা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সিএনজি অটোরিকশাচালক বদিউল আলম প্রকাশ সোহাগের। তাদের ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। কোনো রকমে খেয়ে পরে চলছিল তাদের সংসার।
আজ শুক্রবার ভোরে স্বামী সোহাগ ঘর থেকে বের হওয়ার আগে নতুন লুঙ্গি পরে বের হতে চায়। এ সময় স্ত্রী রিনা আক্তার বাধা দেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় সোহাগ।
ইউপি সদস্য তোফায়েল আহামদ বলেন, ‘সোহাগ পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। সে তার তৃতীয় স্ত্রী রিনাকে তুচ্ছ ঘটনার জের ধরে মারধর করার একপর্যায়ে গলা টিপে হত্যা করে। এ সময় ছয় বছর বয়সী মেয়ে সাফা মারওয়া নিশুকেও হত্যা করতে চেয়েছিল। এর আগে আরও দুটি বিয়ে করেছিল সোহাগ। আগের দুই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। প্রথম স্ত্রীর ১২ বছরের এক মেয়েও তাদের সঙ্গে থাকত।’
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘চিকনদণ্ডী ইউনিয়নে স্ত্রীকে গলা টিপে হত্যা করার অভিযোগে বদিউল আলম প্রকাশ সোহাগ নামে এক ব্যক্তিকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হবে।’ তবে, অভিযুক্তকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন ওসি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে