খাগড়াছড়ির পানছড়িতে তিনটি সেতু ভেঙে রড চুরির ঘটনায় ঠিকাদার উত্তম কুমার দেবকে আটক করা হয়েছে। উত্তম দেব পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ওই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এর ভিত্তিতে গত ২৯ মার্চ খাগড়াছড়ির আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক নিজেই বাদী হয়ে মিস মামলা করেন।
ওই মামলায় পুলিশের হাতে আটক অটোচালক নাজমুলসহ তিনজনের জবানবন্দির পরিপ্রেক্ষিতে ঠিকাদার উত্তম দেব হাইকোর্ট থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন। সে অনুযায়ী তিনি আজ খাগড়াছড়ির আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।
খাগড়াছড়ির থানা-পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এ এস আই মীর হোসেন জানান, ‘আদালত উত্তম দেবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জেনেছি। তবে বিস্তারিত জানি না।’
উত্তম দেবের আইনজীবী নজরুল ইসলাম জানিয়েছেন, এজাহারে উত্তম দেবের নাম ছিল না। কিন্তু হয়রানি এড়াতে হাইকোর্টের নির্দেশে তিনি আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
এদিকে এ ঘটনায় চুরি যাওয়া বেশ কিছু রড ও এর সূত্র ধরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৭ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে