
অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোটরবাইক পেট্রোলিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার মহানগরী ১৬টি থানায় শতাধিক মোটরসাইকেল দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করে সিএমপি কমিশনার হাসিব আজিজ।
জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে রাত ১০টা পর্যন্ত। নগরবাসীর সেবায় এই মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রম চলবে। ১৬ থানার মধ্যে গুরুত্ব অনুযায়ী মোটরবাইক দেওয়া হয়েছে। ১০০টি মোটরসাইকেল দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়েছে নতুন ৪০টি মোটরসাইকেল, আর ৬০টি সিএমপিতে আগে থেকেই ছিল।
সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘মোটরবাইক প্যাট্রোলিং পুলিশের কাজে আরও জনসম্পৃক্ততা বৃদ্ধির ক্ষতি বিরাট ভূমিকা রাখবে। মোটরবাইক প্যাট্রোলিং টিম আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রতিরোধে থানা–পুলিশকে বিশেষ সহযোগিতা প্রদান করবে। মেট্রোপলিটন অডিনেন্সের অধীনে যেসব অপরাধ বর্ণিত হয়েছে, সেই সমস্ত অপরাধ প্রতিরোধ ও দমনে ভূমিকা রাখবে। মোটরবাইক প্যাট্রোলিং টিমে স্পেশাল আর্ম ফোর্স ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এক মাস ধরে এই টিম কাজ করবে। এরপর আবার নতুন একটি টিম এসে কাজ শুরু করবে।’
তিনি বলেন, ‘মোটরসাইকেল নিয়ে প্রতিটি থানায় এক বা একাধিক টিম কাজ করবে। গাড়ি প্যাট্রোলিং থেকে বাইক প্যাট্রোলিং আর অর্থবহ হবে বলে আমি আশা করছি। গাড়িতে কিন্তু জনসম্পৃক্ততা এতটা হয় না, মোটরসাইকেলে থাকলে জনসম্পৃক্ততা অনেক ভালো হয়। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনসহ বিভিন্ন কাজে তারা হেল্প করবে। ৯৯৯ এ যে রিকোয়েস্ট আসে, সেগুলোতে এই মোটরবাইক প্যাট্রোলিং দিয়ে আরও দ্রুততর হবে বলে আমি আশা করি।’
সিএমপি কমিশনার বলেন, ‘মোটরবাইক প্যাট্রোলিং টিম থানাকে সহায়তা করবে। থানা–পুলিশও তাদের সহায়তা করবে। অনেক জায়গায় পুলিশের গাড়ি যেতে পারে না। এসব স্থানে এই মোটরসাইকেলগুলো গিয়ে সহায়তা করতে পারবে।
ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এগুলো আমাদের নজরে এসেছে। ছিনতাই দমনে পুলিশ কাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ লাইন থেকেও পুলিশ পাঠানো হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার কার্যক্রম চলমান আছে।’
মোটরবাইক প্যাট্রোলিং টিম সদস্যদের উদ্দেশ্যে হাসিব আজিজ বলেন, ‘আপনারা নগরবাসীর কল্যাণে কাজ করবেন। আপনাদের বিরুদ্ধে কোন অভিযোগ শুনতে চাই না।’
তিনি আরও বলেন, ‘সিএমপিতে পুলিশ কাজ করছে। অনেক বড় বড় ইভেন্ট হয়েছে, সবগুলোতে পুলিশ কাজ করছে। সিএমপি এলাকায় প্রয়োজন মতো ব্লক রেইড করা হবে। আমাদের এখনে কিন্তু প্রায়শই চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে থাকি। সব থানায় একযোগে আমাদের অভিযান অব্যাহত আছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে