
খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারসংলগ্ন মুসলিমপাড়ায় অগ্নিকাণ্ডে একটি করাতকল পুড়ে গেছে। গতকাল রোববার রাত আনুমানিক ৩টার দিকে আশপাশের লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
স্থানীয়রা জানান, শবে বরাতের রোজা রাখতে সাহরি খেতে উঠলে আশপাশের লোকজন মনির মেম্বার টিম্বার অ্যান্ড স মিলে ধোঁয়া দেখে আগুন আগুন চিৎকার দিলে লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। দ্রুত উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। পাশে নদী থাকায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টায় আগুন লাগার খবর পান। মুহূর্তেই ছুটে এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়ে পড়েন। স মিলেই আগুনের উৎপত্তি। মিলের পাশেই ঘরবাড়ি ছিল। সময়মতো খবর না পেলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটতে পারত।
স মিল পরিচালনাকারী মনির মেম্বারের ছেলে মো. আবছার বলেন, ‘হয়তো কেউ শত্রুতাবশত আগুন লাগিয়ে দিয়েছে। এতে আমাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে