পুনর্বাসনের পর পুনরায় ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দেওয়ায় চট্টগ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ বুধবার সকালে আন্দরকিল্লার চসিক কার্যালয়ে সাধারণ সভা চলাকালীন এ কর্মসূচি পালন করেন তাঁরা।
জানা গেছে, ২০১১ সালে ৪৪ জন প্রতিবন্ধী ও ভিক্ষুককে পরিচ্ছন্ন কর্মীর চাকরি দেয় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ১০ বছর চাকরি করার পর বিনা নোটিশে তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগে মানববন্ধন করেন তাঁরা।
ভিক্ষুক কামাল হোসেন বলেন, আমরা পরিচ্ছন্নতার কাজ করে ১০ হাজার টাকা বেতন পেতাম। কিন্তু এ বছর জানুয়ারি মাস থেকে আমাদের বেতন বন্ধ। পরিবার নিয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করছি। আমরা বারবার চেষ্টা করেছি, মেয়রের কাছে প্রতিকার চেয়েছি। কিন্তু অজানা কারণে চাকরি পাচ্ছি না। আমাদের আবারও ভিক্ষায় নামা ছাড়া উপায় রইল না ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে