
কক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে নুরুল ইসলাম (৬২) নামের এক মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এশার নামাজের সময় তাঁর লাশ উদ্ধার করা হয়। নুরুল ইসলাম পৌরসভার পশ্চিম বাটাখালী গ্রামের বাসিন্দা।
পুলিশের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই মুসল্লি টয়লেটে গিয়েছিলেন। এ সময় স্ট্রোক করে তিনি মারা গিয়ে থাকতে পারেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার চকরিয়া থানা সেন্টার মসজিদে এশার নামাজের সময় নুরুল ইসলাম অজু করার আগে টয়লেটে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে তিনি ভেতরে অবস্থান করায় অন্য মুসল্লিদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, থানা সেন্টার জামে মসজিদের টয়লেটে মুসল্লি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে