লক্ষ্মীপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হারুনুর রশিদ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ পৌরসভার বাঞ্ছানগর এলাকার মকবুল আহমদের ছেলে।
এর আগে ওই শিশুর মা বাদী হয়ে হারুনুর রশিদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনেরা জানায়, গতকাল শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকায় সাড়ে চার বছরের শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল।
এ সময় কৌশলে ওই শিশুকে সুপারিবাগারের দিকে ডেকে নেন হারুনুর রশিদ। পরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে হারুনুর রশিদ। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় হারুনুর রশিদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে