কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাগান পরিষ্কারের সময় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া একজন আহত হয়েছেন। আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুটাখালীর পূর্বপাড়ার সংরক্ষিত বনের ভেতর এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু ছিদ্দিক (৬৫)। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর গ্রামের আব্দুল গণির ছেলে। আহত মোহাম্মদ ইলিয়াস (৪৫) একই গ্রামের আবুল হোছেনের ছেলে।
ফুলছড়ি বিটের কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, খুটাখালীর সংরক্ষিত বনের নরফাঁড়ি এলাকায় বন বিভাগের কর্মীরা শ্রমিকদের নিয়ে বাগান পরিষ্কারের কাজ করছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি দলছুট বন্য হাতি তাঁদের সামনে পড়ে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে আবু ছিদ্দিকের মৃত্যু হয়। আর দৌড়ে পালানোর সময় মোহাম্মদ ইলিয়াসকে শুঁড় দিয়ে আঘাত করে আহত করে।
ঘটনার পর বনকর্মীরা আহত ইলিয়াসকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু ছিদ্দিকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে