চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে মিল্লাত হোসেন ওরফে সাদ্দাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে অজ্ঞান অবস্থায় স্বজনেরা সাদ্দামকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদ্দাম কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।
শাহরাস্তি মডেল থানা-পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে সাদ্দাম বৃষ্টিতে ভিজে মাঠে ধানের বীজ বপন করছিলেন। সকাল সোয়া ১০টার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে এলাকার লোকজন সাদ্দামকে মাঠে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর সেখান থেকে স্বজনেরা তাঁকে দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে