
ভুল প্রশ্নপত্র প্রদানের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহকে ভর্তি কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র প্রদান করা হয়। প্রথমে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি হলে বিতরণ করা হয়। পরীক্ষার অর্ধেক সময় পার হলে পরীক্ষার্থীরা দেখতে পান যে তাঁদের ভুল প্রশ্নপত্র প্রদান করা হয়েছে। পরবর্তীকালে সঠিক প্রশ্ন দিয়ে পুনরায় পরীক্ষাটি নেওয়া হয়।
এ বিষয়ে উপাচার্য হায়দার আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সেটির দায়ে উনাকে (আহ্বায়ক) ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৫ কার্যদিবসের মধ্যে উনাকে এই ঘটনার কারণ জানানোর জন্য শোকজ করা হয়েছে।’
ইউনিটের দায়িত্বে নতুন কে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। উনি ফলাফলসহ বাকি সকল কার্যক্রম সম্পন্ন করবেন।’
অব্যাহতির বিষয় জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই ধরনের কোনো লিখিত চিঠি এখনো পাইনি। লিখিত চিঠি পাওয়ার পরে মন্তব্য করতে পারব।’

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৫ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে