
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও কারফিউয়ের কারণে রাঙামাটির কাপ্তাই পর্যটন শিল্পে মন্দাভাব দেখা দিয়েছে। বিশেষ করে গত শুক্রবার থেকে কাপ্তাইয়ের অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট খালি পড়ে আছে। বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা গেছে সুনসান নীরবতা। পর্যটকশূন্য থাকায় দিন দিন লোকসান গুনতে হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের।
কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপক, হোটেল-মোটেল মালিকেরা জানান, গত ১ সপ্তাহ তাদের বুকিং নেই বললেই চলে। এতে করে দিন দিন বাড়ছে লোকসানের পরিমাণ। প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খেতে হবে। এই সংকট না কাটা পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এ দিকে কাপ্তাইয়ে পর্যটক সংকটে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বোট চালকেরা।
শাহাদাৎ হোসেন, সুমন দাশসহ একাধিক বোটচালক আজকের পত্রিকাকে জানান, করোনা মহামারির মতো ফের দুর্দিন পার করছেন তারা। পর্যটক কমে যাওয়ায় বোট ভাড়া নেই বললেই চলে। এতে করে সবার আয় রোজগার কমে গেছে। সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। বছরের এই সময় দৈনিক ২ থেকে ৩ হাজার টাকা আয় হলেও গত কয়েক দিন যাবৎ একদম রোজগার বন্ধ।
এ বিষয়ে কাপ্তাই জেটিঘাট বোট ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপক শীতল সরকার আজকের পত্রিকাকে জানান, ‘গত কিছুদিন আগেও পর্যটকের চাপ বেড়ে যাওয়াতে আমরা বোট পরিচালনা করতে হিমশিম খেতাম। অথচ গত কয়েক দিনের ব্যবধানে একদম আয়-রোজগার কমে গেছে। আশা করছি, আমরা দ্রুত এই সংকট কাটিয়ে উঠব।’
সার্বিক পরিস্থিতির বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে কাপ্তাইয়ের পরিস্থিতি খুব ভালো রয়েছে। আশা করা যাচ্ছে, দেশে সবকিছু স্বাভাবিক হলে আবারও পর্যটকদের আগমনে মুখরিত হবে এই পর্যটন শহর।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে