
ফেনীতে স্ত্রী আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আহসান উল্যাহ (৫০)। তিনি দাগনভূঞা উপজেলার বাতশিরি গ্রামের আনা মিয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী এপিপি দ্বীজেন্দ্র কুমার কংশ বণিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আজকের পত্রিকাকে বলেন, রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার বাসিন্দা আহসান উল্যাহ প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে স্ত্রী খোদেজা বেগমকে নির্যাতন করতেন। তাঁকে বিষ খেয়ে মরে যাওয়ার প্ররোচনা দিতেন। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর খোদেজা বেগম বিষ খেয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় তাঁর বোন ছায়েরা খাতুন বাদী হয়ে আহসান উল্যাহকে আসামি করে পরের দিন আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ওই বছর ৮ অক্টোবর দাগনভূঞা থানায় মামলাটি গ্রহণ করে। ২০১৪ সালের ২২ মার্চ আহসান উল্যাহকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা এসআই মো. আনিছুল হক সরকার আদালতে চার্জশিট দেন। ২০১৫ সালে ৬ এপ্রিল আদালত চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ মামলার ১০ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে কারাদণ্ড ও জরিমানা করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে