রাঙামাটির কাপ্তাইয়ে নবম ধাপে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নে খাদ্যগুদাম ও ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান এলাকায় এ পণ্য বিক্রি করা হয়। এ সময় এলাকার মানুষকে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করতে দেখা যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, আজ রাইখালী ইউনিয়নে ১ হাজার ৩০০ জন ও চন্দ্রঘোনা ইউনিয়নে ৮২২ জন নির্ধারিত কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়। এ সময় প্রতিজন কার্ডধারী ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল মোট ৪২০ টাকা দিয়ে ক্রয় করেন।
এদিকে, বেলা ১১টার দিকে রাইখালী ইউনিয়নের খাদ্যগুদাম এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলার (অতিরিক্ত দায়িত্ব) নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন। এ সময় টিসিবির ডিলার বির্দশন বড়ুয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ২ নম্বর রাইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেলিম উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে