লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসা ছাত্রীকে (১৫) ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার সন্ধ্যায় তাঁদের উপজেলার সোনাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন—শুভ ইসলাম রিফাত (১৯), মুরাদ হোসেন (২৮) ও মো. হাছান সাগর (১৯)।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, গত বছরের ২৬ অক্টোবর ওই ছাত্রীকে মাদ্রাসা থেকে যাওয়ার পথে কথা আছে বলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে কোমলপানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে তাকে পান করায়। ওই সময় রিফাত ছাত্রীটিকে ধর্ষণ করে ও মুরাদ সেই ঘটনা ভিডিও ধারণ করে রাখে। ঘরের বাইরে পাহারায় থাকে হাছান। পরে তাঁরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং পরিবারের সদস্যদের মেসেজ আকারে পাঠায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করার পর অভিযুক্ত ৩ যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২০ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে