চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে ইটবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ঘটনাস্থলের পশ্চিম দিকের এক ভাটা থেকে ইট নিয়ে একটি ট্রাক হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে উঠছিল। এ সময় নগরী থেকে ছেড়ে আসা নাজিরহাটমুখী খাগড়াছড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে বাসের সামনের কিছু অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে বাসের চালক আটকা পড়েন। পরে বাস চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনায় বাসে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ফার্মেসি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা জানান, হাসপাতালে আসাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে কুলছুমা বিবি এবং বাস চালকের আঘাত গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আনিস বলেন, প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে উভয় চালকই দুর্ঘটনার জন্য দায়ী। ঘটনা তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে এক পরিবারের পাঁজনসহ সাতজন নিহত এবং তিনজন আহত হন।
গত ১০ নভেম্বর হাটহাজারী পৌরসভা ও উপজেলার শিকারপুর, মির্জাপুর এবং ফতেপুর এলাকায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১২ জন আহত হন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে