
কুমিল্লার হোমনায় বাড়ির উঠানের এক কোণে বৃষ্টির পানি জমে থাকা ছোট্ট গর্তে পড়ে ১৫ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মানহা আক্তার ওই গ্রামের হাফেজ ওয়ায়েজকুরুনীর মেয়ে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, মানহা গতকাল বিকেলে ঘরের ভেতরে খেলছিল। পরিবারের অজান্তে কোনো এক সময় শিশুটি হামাগুড়ি দিতে দিতে ঘর থেকে বের হয়ে যায়। একসময় পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির উঠানের পাশের ছোট্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানির মধ্যে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনেরা।
শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে