চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। গতকাল শুক্রবার বিকেলে সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয় ও পর্যটকেরা। এটি বিপন্ন ইরাবতী প্রজাতির ডলফিন বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।
এ বিষয়ে স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, শুক্রবার বিকেলের দিকে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে সৈকতের বালিতে আটকে যায়। ডলফিনটি ৫ ফিটের বেশি লম্বা হবে। এটির ডান কানের পাশে আঘাতে চিহ্ন দেখা গেছে। তা ছাড়া এটি পচতে শুরু করায় আশপাশে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করে বারশত ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্ত করে মাটি চাপা দেওয়া হবে।
সৈকতের ব্যবসায়ী নুরুল আনোয়ার বলেন, ধারণা করা হচ্ছে দু–একদিন আগে সাগরের কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটি মারা গেছে।
পরিবেশকর্মী আলীউর রহমান জানান, ২০১৭ সাল থেকে কর্ণফুলী ও হালদা নদীর ডলফিন নিয়ে কার্যক্রম শুরু করেন গবেষকেরা। এরপর হালদা নদী থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ২৯টি মৃত ডলফিন উদ্ধার হয়। তবে কর্ণফুলী নদীতে গত ১৪ জুলাই একটি এবং আগস্ট মাসে আরও একটি মৃত ডলফিন পাওয়া যায়। গত আগস্টে কুয়াকাটা সৈকতে অন্তত ৮টি মৃত ডলফিনের সন্ধান পাওয়া যায়। কেন এত ডলফিন মারা যাচ্ছে তার কারণ খুঁজে বের করা দরকার।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১০ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে