
চট্টগ্রামে বাসা ভাড়া না দেওয়ায় অভিযোগে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক ঘটনার দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে, গত শনিবার রাতে নগরের পাঁচলাইশ এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
নিহত যুবক নয়ন চৌধুরী (৩০)। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মুনিরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারধরের ঘটনায় ওই যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর পেটে জখম হয়েছিল। আজ সোমবার তিনি মারা গেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আরিফ হোসেন বলেছেন, এ হামলার হুকুমদাতা হিসেবে হোসেন উল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি জানান, মুরাদপুরের মোমেনবাগ আবাসিক এলাকায় একটি ভবনে নয়ন ও তাঁর দুই ভাই থাকতেন। কয়েক মাস ধরে তাঁরা বাসার ভাড়া দিচ্ছিলেন না।
বাদী পক্ষের দাবি, তাঁদের ডেভেলপার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ভাড়া দিতে পারেননি। এদিকে গত শনিবার বাড়ির মালিক পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করে। এরপর কিছু যুবক দেশীয় অস্ত্র ছুরি, লাঠি নিয়ে নয়নের ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার সকাল ৭টা ৩৮ মিনিটে মারা যায় নয়ন।
এ ঘটনায় হোসেন উল ইসলাম, সুজনসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে