
জেলা আওয়ামী লীগের বিবদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় প্রশাসনের জারি করা সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেছে আওয়ামী লীগের এক পক্ষ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিপেটা করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুজনকে গাড়িতে তুলে নিয়ে গেলে তাঁদের এখনো আটক দেখায়নি পুলিশ। এমন পরিস্থিতিতে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর কয়েকজন সমর্থক একটি মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে।
জানা গেছে, জেলা আওয়ামী লীগ কার্যালয়, টাউন হল মোড় ও পৌরসভা ভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি র্যাবের টহল রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সাংসদের ২০-২৫ জন কর্মী একটি মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া সাংসদের সমর্থকেরা শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল করেছেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খীসা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন।
প্রসঙ্গত, সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও টাউন হল মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন। একই সময় পৌর নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী পৌরসভা চত্বরে কর্মীরা সমাবেশের ঘোষণা দেন পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল। এই পরিস্থিতিতে পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এর আগে রোববার টাউন হল মোড়সহ শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা-ধাওয়ায় জড়িয়ে পড়েন আওয়ামী লীগের তিন পক্ষের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯টি রাবার বুলেট ছোড়ে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৪৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে