
লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আজ রোববার সকালে নিহত ছকিনা বেগমের ছেলে মো. সোহাগ হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আটক তারেক হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানায়, উপজেলার চর পোড়াগাছার ৮ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিন ওরফে সিডু মেস্তুরির দুই সংসার। আগের সংসারের সৎছেলে তারেক ভোলায় বসবাস করেন। গতকাল শনিবার বিকেলে রামগতির পোড়াগাছার বাড়িতে আসেন তিনি। বাড়িতে আসার পর বাবার সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে রাতে তিনি সৎমা ছকিনা বেগম, ছকিনার শিশুপুত্র মাহিন হোসেন ও নাতনি ফারিয়া আক্তারকে গলা কেটে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে