
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, মিরসরাইয়ের মায়ানী বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সভ্য রঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।
মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডের একটি হোটেলে নাশতা করতে যান। বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্বা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাঁদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ভোরে সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে হাইওয়ে পুলিশ ইনচার্জের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে