
চট্টগ্রাম নগরীর আলকরণে দুই ভবনের মাঝে কার্নিশসংলগ্ন লোহার গ্রিলে আটকে থাকা অবস্থায় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, ওই যুবক ভবনটিতে চুরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানার আলকরণ ১ নম্বর গলির শেষ মাথায় বন্ধন টাওয়ারের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ এখনো তাঁর পরিচয় জানাতে পারেনি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, সন্ধ্যায় বন্ধন টাওয়ারের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করে লাশটি পড়ে থাকতে দেখেন। বন্ধন টাওয়ারের ছাদের নিচতলায় কার্নিশসংলগ্ন লোহার গ্রিলে নেটের ওপর উপুড় হয়ে পড়ে ছিল লাশটি। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
তিনি বলেন, ‘বন্ধন টাওয়ার ও আলকরণ টাওয়ার নামে দুটি নয়তলা ভবন আছে পাশাপাশি। আলকরণ টাওয়ারের ৯তলার এক বাসিন্দা আমাদের জানিয়েছেন, গত রোববার রাতে তাঁদের বাসা থেকে দুটি মোবাইল চুরি হয়েছে। দুজন চোর কার্নিশ বেয়ে উঠে জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল নেওয়ার সময় তাঁরা দেখতে পান। এ সময় চিৎকার করলে দুজন দ্রুত পালিয়ে যান।’
চুরি হওয়া মোবাইল দুটি মৃত যুবকের পকেটে পাওয়া গেছে জানিয়ে অতনু বলেন, ‘আমাদের ধারণা, মোবাইল নিয়ে দ্রুত পালাতে গিয়ে দুই চোর আলকরণ টাওয়ার থেকে কার্নিশ বেয়ে বন্ধন টাওয়ারে পৌঁছে। সেখান থেকে পাইপ কিংবা তার বেয়ে নিচে নামার সময় একজন পড়ে গিয়ে লোহার গ্রিলে আটকে মারা যায়। লাশ পচে গেছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনা যাচাই-বাছাই করছি। মৃত যুবকের নাম–পরিচয় শনাক্তে কাজ চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে