বাণিজ্য মেলার স্টল বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এ সময় মোবারক (২৭) নামে আরও একজন আহত হয়েছেন।
নিহত মঈনুদ্দিন চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মোবারক তাঁর খালাতো ভাই। মোবারক কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, মঈনুদ্দিন ও তাঁর খালাতো বোন পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় কাপড়ের স্টল বসিয়েছেন। স্থানীয় আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবু দোকান বসানোকে কেন্দ্র করে তাঁদের কাছ থেকে চাঁদা দাবি করেন। কিন্তু তাঁরা চাঁদা দিতে রাজি হননি।
এরই জেরে আজ ভোরে ঢাকা থেকে মালামাল নিয়ে খালার বাসায় যাওয়ার সময় বাবু মঈনুদ্দিনকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁকে বাঁচাতে গেলে মোবারককেও ছুরিকাঘাত করা হয়। পরে তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত মোবারক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু অভিযুক্তদের কাউকে পায়নি। ঘটনার সঙ্গে জড়িত বাবু ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে