
কক্সবাজারের টেকনাফে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে একটি শিশুর জন্ম দিয়েছেন। কিন্তু শিশুটির দায়িত্ব নেওয়ার কেউ ছিল না। পিতৃপরিচয়হীন ওই নবজাতকের দায়িত্ব নিয়েছেন উখিয়া-টেকনাফের সাংসদ শাহীন আক্তার ও তাঁর স্বামী সাবেক সাংসদ আবদুর রহমান বদি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী চিকিৎসাধীন। আজ সোমবার তাঁর সদ্যোজাত সন্তানকে লালনপালনের জন্য আবদুর রহমান বদি বাড়ি নিয়ে গেছেন বলে জানা গেছে।
জানা গেছে, গত শনিবার (২৪ অক্টোবর) সকালে বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর প্রসববেদনা দেখে এলাকার দায়িত্বরত চৌকিদার শহিদ উল্লাহ টেকনাফ থানায় খবর দেন। এরপর থানা থেকে পাগল ও মানসিক রোগীদের নিয়ে কাজ করা মারোতের সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এই নারীকে। পরে বিকেলে সেখানে সন্তান প্রসব করান চিকিৎসকেরা। এখনো নারীটি চিকিৎসাধীন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরত নার্সের সহযোগিতায় সন্তান প্রসবের কাজ সম্পন্ন করা হয়। মানসিক রোগী ও কন্যাশিশুটি বর্তমানে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন। মা ও কন্যাশিশুটি সুস্থ আছে বলে জানিয়ে বলেন, কন্যাশিশুটিকে লালনপালনের জন্য সাবেক সাংসদ আবদুর রহমান বদি বাড়িতে নিয়ে যান।
ওই মানসিক ভারসাম্যহীন নারীটি উপকূলের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের শীলখালী এলাকায় সব সময় ঘুরে বেড়াতেন। এর মধ্যে গর্ভবতী হয়ে পড়েন তিনি। মানসিক রোগী থেকে সন্তানপ্রসবের খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলের মাঝে হতাশার অবতারণা হয়। এ ছাড়া সদ্যোজাত শিশুটিকে আবদুর রহমান বদির তত্ত্বাবধানে নিয়ে যাওয়ায় অনেকে সাধুবাদ জানান।
আবদুর রহমান বদি জানান, ‘আমরা স্বামী-স্ত্রী অভিভাবকহীন শিশুটিকে লালনপালনের জন্য নিয়ে আসি। আমাদের কাছে নিজের মেয়ের মতো পালিত হবে এই শিশু।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে