চট্টগ্রামে একই কার্যালয়ের অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর পেনশন মঞ্জুরির ফাইল আটকিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মচারীকে কারাদণ্ড দিয়ছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির। গিয়াস উদ্দিনকে সাত বছর ও হুমায়ুন কবিরকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। পরে দুজনকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। দুদকের আইনজীবী মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আসামি গিয়াস উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডবিধির ১৬১ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর হুমায়ুন কবিরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০১৬ সালের ১৭ আগস্ট প্রাক্তন সহকর্মীর কাছ থেকে ৭৪ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফাঁদ পেতে বিটিসিএল নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে আটক করা হয়। একই কার্যালয় থেকে অবসরে যাওয়া উপসহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঁইয়ার সঙ্গে এ ঘটনা ঘটে। বিষয়টি তিনি দুদকে জানালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান দুই আসামিকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেন।
পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে দুদক। সেখান থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা ও ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। দুজনকে হাতেনাতে ধরার পর তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুদক মামলা করে। এই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩২ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে