
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণের সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ (৫৭) ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বড়তাকিয়া বাজার থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম।
আটক অন্যরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি আলা উদ্দিন (৪৫), মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোমিনুল ইসলাম (৩১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ দিনাজ (৩৬), উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু (২৭), ফজলুল করিম (২৮), ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শরিফ মাহমুদ (২৮), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন (২০) এবং বিএনপি কর্মী অলি উল্লাহ (৪৫) ও সাহেদ (২০)।
মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে নির্বাচন বানচাল করতে লিফলেট বিতরণ, মিছিল ও গাড়ি চলাচলে বাধা দেওয়ার সময় উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় নির্বাচনবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। আটক কয়েকজনের বিরুদ্ধে থানায় পূর্বের মামলা রয়েছে। আটকের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে