
কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত নৌকা থেকে একটি জি-৩ রাইফেল ও একটি কিরিচ উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মিঠাপানিরছড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে নৌকাটি জব্দ করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ চেকপোস্টের বিশেষ টহলদল সমুদ্র উপকূলের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি চালিয়ে নৌকার ভেতরে লুকিয়ে রাখা বস্তায় একটি স্বয়ংক্রিয় অস্ত্র জি-৩ রাইফেল ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয় এবং অস্ত্র-কিরিচসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে