সম্পত্তি রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে কুমিল্লার নাঙ্গলকোটে মেয়ের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলি গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত বাবার নাম আবুল কাশেম (৭০)। আর ঘাতক মেয়ের নাম জেসমিন আক্তার (৩২)। তিনি নিহতের তৃতীয় মেয়ে। এ ঘটনায় স্থানীয়রা মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ঘটাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত কুড়াল উদ্ধার করেছে।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসাইন রাত সাড়ে ৯টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই কামাল জানান, নিহত আবুল কাশেম এক ছেলে ও ছয় মেয়ের জনক। আজ বুধবার দুপুরে এক মেয়েকে কিছু সম্পত্তি রেজিস্ট্রি করে দেন তিনি। খবর পেয়ে অভিযুক্ত মেয়ে জেসমিন আক্তার বাড়িতে এসে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেমকে কুড়াল দিয়ে কুপিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় স্থানীয়রা জেসমিন আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ সময় পুলিশ হত্যার কাজে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪২ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে