চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অযথা গ্রেপ্তার ও হয়রানি করা হলে সহযোগিতার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোটাসংস্কার আন্দোলন কেন্দ্রীক সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ধরণের পরিস্থিতিতে চবির সহকারী প্রক্টর জনাব হেলাল উদ্দিন আহম্মদ (মোবাইল নম্বর ০১৮২৩-৫১৯৮৬৯) ও জনাব রন্টু দাশ (মোবাইল নম্বর: ০১৮১৮-৭৪৪৩৯৩) এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয় এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, আমাদের নিরপরাধ শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে আমরা সজাগ রয়েছি। গতকাল রাতে একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আমরা তাকে ছাড়ানোর জন্য পুলিশ স্টেশনে গিয়েছিলাম। তখন ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখিয়ে তাকে ছাড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ। এ ছাড়া ইতিমধ্যে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী ১৭ ও ১৮ তারিখের দিকে আটক হয়েছে বলে খবর পেয়েছি। তাদেরকে জেলে পাঠানো হয়েছে। আটক শিক্ষার্থীদের পরিবার জামিনের বিষয়ে সাহায্য চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে