কুমিল্লা সদরের রসূলপুর এলাকায় স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার পর আরেক ট্রেন আটকে ঘটনাস্থলে প্রতিবাদ জানায় নিহত ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা। পরে প্রশাসনের হস্তক্ষেপে ট্রেনটি ছাড়া পায়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আমড়াতলী ইউনিয়নের রসূলপুর মাজার গেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত স্কুলছাত্রী মীম আক্তার রসূলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার পূর্বপাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
তিনি বলেন, ‘মীম স্কুলে যাওয়ার সময় রসূলপুর মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস একসঙ্গে ক্রস করে। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও অপরপাশের ট্রেন না দেখায়, চট্টলা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্কুল শিক্ষার্থীরা এসে রসূলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়।’
তিনি আরও বলেন, ‘তারা মহানগর প্রভাতী ট্রেন আটকে রেললাইন অবরোধ করে। পরে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, সকালে আনুমানিক সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন রেলপথে পর্যটন এক্সপ্রেস ট্রেন দেখে পাশের রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে মীম। একই সময় ওই লাইনে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিক্ষোভকারীদের দাবি, রসূলপুর রেলস্টেশনের পাশের লেভেল ক্রসিংটিতে নিরাপত্তা গেট বা কোনো ব্যারিয়ার নেই। যে কারণে প্রতিদিনই কোনো না কোনো যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হয়। এ ছাড়া রেললাইনের এক পাশে স্কুল থাকায় প্রতিনিয়ত লেভেল ক্রসিং দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত। নিরাপত্তা ব্যবস্থা না থাকায়, শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে