চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী শহরগামী শাটল ট্রেন ষোলোশহর স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ষোলোশহর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) অলি উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটলে ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ষোলোশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, ষোলোশহর স্টেশনে রাত সাড়ে ১০টার দিকে শাটল ট্রেন ছাড়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের সামনে এসে শুয়ে পড়েন। তাঁর বয়স ৫০ থেকে ৬০-এর মধ্যে। এটি একটি আত্মহত্যা। তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেকে) রয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে