সাড়ে ৩ মাস পর আগামী শনিবার থেকে কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তবে অন্যান্য বারের চেয়ে জাহাজ চলাচলের সময়সীমা কম হওয়ায় অসন্তোষ জাহাজ ও পর্যটন সংশ্লিষ্টরা। ফলে সময় বাড়ানোর আবেদন করা হবে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে প্রতি বছরের ন্যায় পর্যটন মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
এর মধ্যে আগামী ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্ট মার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত দু-একটি জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২ এপ্রিল সেন্ট মার্টিন থেকে ফেরার সময় জাহাজগুলো দ্বীপের আবর্জনা বোঝাই করে টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এ দিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ার খবরে দ্বীপে ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, নানা কারণে মৌসুমের শুরুতে জাহাজ চলাচল করার অনুমতি পাওয়া যায়নি। খুব কম সময় পর্যন্ত জাহাজ চলাচল করেছে। এতে অন্যান্য বছরের ন্যায় ক্ষতির সংখ্যা বাড়বে। ফলে জাহাজ সংশ্লিষ্টদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিছু পর্যটক অগ্রিম হোটেল বুকিং করাতে শুধুমাত্র একটি কেয়ারি সিন্দবাদ ২ এপ্রিল পর্যন্ত চলাচল করবে। এক প্রশ্নের জবাবে পারভেজ চৌধুরী বলেন, জাহাজ সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে সময় বাড়ানো যেতে পারে।
উল্লেখ্য, নানা কারণে ২২৯ দিন বন্ধ থাকার পর গত ১৬ নভেম্বর ৩১০ জন পর্যটক নিয়ে সকাল সাড়ে ৯টায় কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে গিয়েছিল। সে সময় থেকে পর্যটক পারাপারে এ নৌপথে চলাচল করে প্রায় ১০টি জাহাজ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে