
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আরও দুই শিশুকে আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুপালং ১৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি-১২ এতে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম মো. ছৈয়দ উল্লাহ (১০)। সে একই ক্যাম্পের ব্লক-এফ/১৬-এর ইমাম হোসেনের ছেলে। আহত উদ্ধার শিশুরা হলো পাশের ১৪ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৪ মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর (১৫) ও মোহাম্মদ জুনাইদের ছেলে এনায়েত রহমান (৬)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে শিশুটি মারা যায় এবং দুই শিশু আহত হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে