
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে একটি সিআর মামলার আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। তাঁর নাম জাফর আলম (৫৮)।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভেওলা-মানিকচর (বিএমচর) ইউনিয়নের ছইন্ন্যারমারঘোনা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জাফর বিএমর ছইন্ন্যারমারঘোনা দক্ষিণপাড়া গ্রামের মৃত ছিদ্দিক ফকিরের ছেলে।
পুলিশ জানায়, মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন ও একজন পুলিশ সদস্য সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি জাফর আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এ সময় আসামি পক্ষের লোকজন এসে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ জাফর আলম পালিয়ে যায়।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, এএসআই ফয়েজ উদ্দিন ও একজন কনস্টেবল গিয়ে জাফর আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর পরিবার ও স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের কাছ থেকে জাফরকে ছিনিয়ে নেন। পরে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘জাফর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেপ্তার করার পর তাঁর পরিবারের লোকজন ও স্থানীয় কিছু মানুষ পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা এখন অভিযান চালাচ্ছি।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।’
এ ব্যাপারে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রকীব উর রাজা বলেন, ‘হাতকড়া নিয়ে আসামি পালানোর বিষয়টি শোনার পর আমি ঘটনাস্থলে যাচ্ছি। এখন পথেই রয়েছি।’
আসামি গ্রেপ্তার করতে যাওয়া দায়িত্বরত পুলিশ সদস্যদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের কোনো গাফিলতি আছে কিনা তদন্ত করে দেখা হবে। পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে